শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ২৫ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪ ‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না : অপ্রতীমের মা একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’ আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ২৪, ০৪:৩০ অপরাহ্ন
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে  এক রাতেই আটক ৬২৪

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাং প্রতিরোধে চালানো এক বিশেষ একযোগ অভিযানে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় সামাজিক পরিবেশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এর প্রেক্ষিতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশে ১৮টি থানা এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ প্রতিটি থানা এলাকার বখাটে অধ্যুষিত ও চিহ্নিত স্থানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন।

অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক কিশোরকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান। তিনি জানান, আটককৃতদের বিষয়ে পূর্বের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, জেলাজুড়ে অভিযানের মধ্যে কুমিল্লার দাউদকান্দি থানায় হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। রাত ৯টার দিকে কিশোর গ্যাং সন্দেহে আটককৃতদের ছাড়িয়ে নিতে স্বজনেরা থানায় এসে বিশৃঙ্খলা তৈরি করে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিটের একটি ভিডিওতে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ও উত্তেজনার দৃশ্য দেখা যায়।

গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম কিশোর গ্যাংয়ের হামলায় মর্মান্তিকভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে উঠতি বয়সের কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য রুখতে তীব্র জনদাবি ওঠে। মূলত সেই হত্যাকাণ্ডের জের ধরেই জেলা পুলিশ এই বৃহৎ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।